1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ২২৪ Time View

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। ইফতারের কিছু সময় আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা গাড়িতে পাঁচজন ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হাসপাতালের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি (মন্ত্রী) মারা যান।’ আইজিপি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে হেফাজতে রাখা হয়েছে এবং অন্য গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’

মুফতি আবদুল শাকুর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় একটি উপজাতীয় এলাকা থেকে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলে (জেইউআই-এফ) টিকিটে এমএনএ হয়েছিলেন। জেইউআই-এফ জানিয়েছে, রোববার দুপুর ২টায় লাক্কি মারওয়াতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com