1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন: সমন্বিত স্কুল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমান কে সাময়িক বহিষ্কার মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০ নবীনগরে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর

মাধবপুরে অপহরণ মামলা-সহ আরও ১২টি মামলার প্রধান আসামী উজ্জ্বল গ্রেফতার

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪.০০ পিএম
  • ২৪৮ Time View

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অপহরণ মামলা ও মারামারি, দ্রুত বিচার, দস্যুতা ও নারী ও শিশু নিযাতন দমন আইন সহ সর্বমোট ১২টি মামলার প্রধান আসামীকে গ্রেফতার করছে পুলিশ। বুধবার (১১-এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে এসআই রাজীব কুমার রায় বিজয়নগর থানার বুধন্তী এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেন। ৩১ মামলার তালিকাভুক্ত অপর আসামী ইউপি সদস্য আবু মিয়া পলাতক রয়েছে। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উল্লেখ্য, সুদের টাকার জন্য বোন জামাইকে না পেয়ে শ্যালককে অপহরনের অভিযোগ উঠে মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকার বোন জামাই মাহবুবুর রহমানের কাছে সুদের টাকা না পেয়ে শ্যালক আল মোতাব্বির (২৫) কে অপহরন করেছে দাদন ব্যবসায়ী উজ্জ্বল ও তার শশুর ইউপি সদস্য আবু মিয়া।

এ ব্যাপারে আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাজিফা বেগম জানান উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে মাহবুবুর রহমান পরিবার নিয়ে ঘিলাতলী জুলেখা-শফিউদ্দিন ফিসারীর কেয়ারটেকার হিসাবে কর্মরত আছে। এবং তার শ্যালক সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আল মোতাব্বিরও বোনের এখানে থেকে নাইট গার্ডের চাকুরী করে কয়েক মাস আগে মাহবুবুর রহমান মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে কুখ্যাত দাদন ব্যবসায়ী দুইটি অপহরণ মামলা ও নারী নির্যাতন এবং আরও অনেক মামলার প্রধান উজ্জ্বল মিয়ার কাছ থেকে সুদের উপর কিছু টাকা নেয়।

কয়েক মাস সুদের টাকা পরিশোধ করতে পারলেও কিছু দিন ধরে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় মাহবুব। এতে উজ্জ্বল মিয়া ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উজ্জ্বল মিয়া তার দলবল নিয়ে ঘিলাতলী জুলেখা-শফিউদ্দিন ফিসারীর সামনে থেকে আল মোতাব্বির (২৫)কে অস্ত্রের মুখে অপহরন করে একটি সিএনজি তে উঠিয়ে নিয়ে যায়। শুক্রবার (৭-এপ্রিল) সকালে তার বোন নাজিফা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অপহরণ মামলার প্রধান আসামি উজ্জ্বল কে গ্রেফতার করা হয়েছে অপর আসামি ইউপি সদস্য আবু মিয়া কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com