1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের গভীর শোক

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আজ এক যুক্ত-বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।

তাঁরা বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে আগরতলা সীমান্তের বিশ্রামগঞ্জে মেলাঘর ক্যাম্পের পাশে তাঁর প্রতিষ্ঠিত ফিল্ড হাসপাতাল হাজার হাজার আহত মুক্তিযোদ্ধাকে সেবা দিয়েছে এবং জীবন বাঁচিয়েছে। পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশে তিনি গ্রামীণ গরিব মানুষদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সামাজিক চিকিৎসার মডেলে বেসরকারি বিকল্প উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে অত্যন্ত ¯েœহ করতেন এবং মুক্তিযুদ্ধকালে তাঁর মহান সেবার স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু সেই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে একে আরো কার্যকর করার জন্য এর ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ নামকরণ করেন এবং প্রকল্পটির উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সাভারে ৩১ একর জমি প্রদান করেন।

জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর করার লক্ষ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক ও নীতিনির্ধারণী উদ্যোগ গ্রহণ করেন। তবে তাঁর ও প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের যৌথ প্রয়াসে দেশের বিশিষ্ট চিকিৎসা ও ওষুধবিজ্ঞানীদের নিয়ে প্রণীত জাতীয় ওষুধনীতি ১৯৮২ ছিল দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। বিদেশি বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোকে হটিয়ে দেশীয় ওষুধশিল্পের আজকের শক্তিশালী অবস্থান গ্রহণের পেছনে এই ওষুধনীতি ও এর প্রণেতাদের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।  

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বন্ধু-সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com