1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ফুসফুস পরিষ্কার রাখতে ৫ উপায়

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১০.৫৭ এএম
  • ৩২২ Time View

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বায়ুদূষণও। গত কয়েকদিনে ঢাকার বায়ু কখনও বিপজ্জনক, আবার কখনও অস্বাস্থ্যকর রয়েছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় ফুসফুসের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা প্রতিটি মানুষের কর্তব্য। এক্ষেত্রে কয়েকটি সহজ উপায়েই ফুসফুসের ময়লা পরিষ্কার করা যায়। সে জন্য শুধু কয়েকটি পানীয় ডায়েটে রাখতে পারেন।

চারপাশের বাতাসে মিশে রয়েছে অসংখ্য ক্ষতিকারক সব পদার্থ। এই বাতাসে প্রতিনিয়ত শ্বাস নিয়ে ফুসফুসের বারোটা বাজছে। কমছে আয়ু। তবে আমরা অপারগ। খেয়ে-পরে বেঁচে থাকতে গেলে তো এমন শহুরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতেই হবে।

তবে শুধু বাতাসের দোষ দিয়ে লাভ নেই। আমাদেরও কিছু বদভ্যাসও রয়েছে। এই যেমন ধূমপানের কথাই ধরুন। ধূমপান করার মাধ্যমে তো ফুসফুসের পাশাপাশি সারা শরীরেরই ক্ষতি হয়। এরপরও আমাদের হুশ নেই বললেই চলে।

ফুসফুসের স্বাস্থ্য খারাপ হলে নানা জটিলতা সৃষ্টি হয়। বায়ুপ্রবাহে বাধা এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। অ্যাজমার মতো ক্রনিক রোগ হতে পারে। তখন শ্বাসকষ্ট নিত্যদিনের সঙ্গী হতে পারে। তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে।

কিন্তু খুব বেশি টেনশন করে লাভ নেই। বরং হাতের কাছে থাকা কয়েকটি পানীয় মুখে তুলে নিতে পারলেই আপনার সমস্যা কমতে পারে। এতে ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। কী সেই পানীয় জানুন বিস্তারিত:

১. মুলেঠি চায়ে ফুসফুস চাঙা

প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে মুলেঠি ব্যবহার হয়ে আসছে। এতে এমন কিছু ঔষধিগুণ রয়েছে যা বহু জটিলতা থেকে মানুষকে সুস্থ করে দেয়। এমনকী ফুসফুস সুস্থ রাখার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই চেষ্টা করুন মুলেঠি দিয়ে চা তৈরি করে নেয়ার। এই চা সকাল-বিকেল দুবার নিয়ম করে পান পারলেই দেখবেন শ্বাসের সমস্যা দূর হয়েছে। আপনি প্রাণ খুলে প্রকৃতির মাঝে শ্বাস নিতে পারছেন।

​২. লেবু, আদা চা খেলেই কেল্লাফতে​

লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি রোগ-প্রতিরোধ ক্ষমতাও কয়েকগুণ বাড়ায়। অপরদিকে আদার রয়েছে প্রদাহনাশক ক্ষমতা। এতে জিজ্ঞেরল নামক একটি উপাদান আছে। এই উপাদান কিন্তু ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকরী। এমনকী সাধারণ ঠান্ডা লাগার অসুখকেও দূর করে দিতে পারে এই চা। তাই নিয়মিত লেবু-আদা দিয়ে চা পান করুন।

৩. হলুদ, আদার মিশ্রণে ফুসফুসের বিষ বেরিয়ে যাবে​

সবার রান্নাঘরে মজুত থাকা হলুদ কিন্তু অত্যন্ত উপকারী মশলা। এতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিক্যানসারাস উপাদান। এমনকী হলুদ ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে পারে। আর হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে পানীয় তৈরি করলে তার গুণ কয়েকগুণ বেড়ে যায়। এমনকী ফুসফুস পরিষ্কার হয়। ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), অ্যাজমার প্রকোপ কমে। এই রোগে আক্রান্তরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারেন। তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না।

৪. মধু ও গরম জল​

​মধুর গুণের কথা বলে শেষ করা যাবে না। এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, ইমিউনিটি বাড়ায়। এ ছাড়া দূষণের ফলে ফুসফুসে যেই ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে পারে মধু। তবে শুধু মুখে মধু খেলে এই উপকার পাবেন না। বরং আপনাকে গরম পানিতে কিছুটা পরিমাণে মধু মিশিয়ে খেতে হবে। এতেই ফুসফুস সুস্থ থাকবে। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

​৫. আপেল, গাজর ও বিটরুটের স্মুদি

এই তিন ফল ও সবজি মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন স্মুদি। এই স্মুদি খেলে ফুসফুস ডিটক্সিফাই হয়। অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায়। তাই সময় পেলেই স্মুদি বানানোর চেষ্টা করুন। প্রতিদিন এক কাপ করে খেলেও উপকার পাবেন। ফুসফুস হয়ে যাবে অন্দর থেকে পরিষ্কার।

-এই সময়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com