1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

চুলের ছাঁট পছন্দ না হওয়ায় কিশোরের আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২.১৮ পিএম
  • ৩১৯ Time View

চুলের ছাঁট পছন্দ না হওয়ায় ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের ভায়ন্দরে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম শত্রুঘ্ন পাঠক। মাথার চুল অনেকটা বড় হয়ে যাওয়ায় এক আত্মীয় তাকে চুল কাটাতে সেলুনে নিয়ে যায়। ওই কিশোর চুল কাটাতে নারাজ ছিল, কিন্তু তার কথা কেউ শোনেনি।

সেলুনে নিয়ে গিয়ে তাকে যে চুলের ছাঁট দেয়া হয়, তা-ও তার পছন্দ হয়নি। এ ছাঁট নিয়ে সে ক্ষুব্ধ ছিল। বাড়িতে এসে ওই কিশোর কান্নাকাটি করে।

পরে রাত সাড়ে ১১টার দিকে ১৬ তলায় তাদের ফ্ল্যাটের বাথরুমের জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে সে। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যরা জানায়, সেলুনে শত্রুঘ্নের চুল অতিরিক্ত ছোট করে কেটে দেয়া হয়। সেই ছাঁট একেবারে পছন্দ হয়নি কিশোরের। বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে কান্নাকাটি শুরু করে সে। এ সময় বাবা, মা এবং পরিবারের বাকি সদস্যরা তাকে অনেক বোঝান।

নবগড় থানা পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত করছে।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com