1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করতো তারা!

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১১.০৮ পিএম
  • ৩৬৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ার বড় ভেওলা এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহকারী মূলহোতাসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা। 

বৃহস্পতিবার(৬ এপ্রিল) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

তিনি জানান,সম্প্রতি কক্সবাজার এলাকায় বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীদের নিকট থাকা অস্ত্রের উৎস উৎঘাটনের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে র‍্যাব-১৫ সদস্যরা। তারা জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার মহেশখালী হতে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল সকাল ৮টায় চকরিয়ার বড় ভেওলা ইলিশিয়া লাল ব্রীজ সংলগ্ন বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোষ্টের সামনে পৌঁছলে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়ার সাথে সাথে কতিপয় অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় চালকসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলো,মোক্তার আহমদ (৫২),আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। এ সময় তাদের অস্ত্র সরবরাহে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি তল্লাশী করে চালক ও যাত্রীর আসনের নিচে বিশেষভাবে রক্ষিত তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের এক লক্ষ পাঁচ হাজার সাতশত টাকা, ব্ল্যাংক চেক , এটিএম কার্ড, এনআইডি কার্ড ইত্যাদি উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানায়,উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ  কক্সবাজার মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা যায়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com