1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

অধিকাংশ বহুজাতিক কোম্পানির শেয়ারে ইতিবাচক রিটার্ন

  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৬.২১ পিএম
  • ২৯৪ Time View

চলতি সপ্তাহের চার কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানির শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। বাজারের সার্বিক নিম্নমুখিতার মধ্যে তালিকাভুক্ত ১২টি বহুজাতিক কোম্পানি শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর বিপরীতে নেতিবাচক রিটার্ন এসেছে চার কোম্পানির শেয়ারে।

ডিএসইতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে চলতি সপ্তাহের চার কার্যদিবসে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে রেকিট বেনকিজার বাংলাদেশের ১৫ দশমিক ৮ শতাংশ। সপ্তাহজুড়ে গড়ে দৈনিক কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ দশমিক ৮ শতাংশ রিটার্নের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। এ সময়ে দৈনিক কোম্পানিটির গড়ে ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লিন্ডে বাংলাদেশের শেয়ারে রিটার্ন এসেছে ১০ দশমিক ৭ শতাংশ। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে প্রতিদিন শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৬ লাখ টাকার।

রিটার্ন টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে বাটা সু। কোম্পানিটির শেয়ারে ৪ দশমিক ৩ শতাংশ রিটার্ন এসেছে। সপ্তাহজুড়ে গড়ে দৈনিক কোম্পানিটির ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বার্জার পেইন্টসের শেয়ারে এ সপ্তাহের চার কার্যদিবসে ২ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। এ সময়ে গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিএটিবিসি শেয়ারে ১ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। গড়ে দৈনিক কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ সময়। সিঙ্গার বাংলাদেশের শেয়ারে দশমিক ৫ শতাংশ ও ম্যারিকো বাংলাদেশের শেয়ারে দশমিক ২ শতাংশ রিটার্ন এসেছে। আর এ সময়ে গড়ে প্রতিদিন সিঙ্গারের ৮৭ লাখ ও ম্যারিকোর  ১ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com