1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মেটা এবং অলাভজনক পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন)- এর যৌথ উদ্যোগে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং বিষয়ে কোর্স চালু করা হয়েছে। বিনামূল্যের এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিংয়ের জন্য তথ্যের যাচাইযোগ্যতা খুঁজে বের করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল ও পদ্ধতি শেখানোর মাধ্যমে সাংবাদিকদের প্রস্তুত করে তুলবে এই কোর্স।

কোর্সটির অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সফলভাবে কোর্সটি শেষ করা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

মেটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনটিগ্রিটি পার্টনারশিপস ম্যানেজার আয়া লো বলেন, “ভুল তথ্য শনাক্ত করার জন্য মেটা-র কার্যক্রমে ফ্যাক্ট চেকিং খুবই দরকারি একটি বিষয়। এ ধরনের কোর্সের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানুষদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর সাহায্যে পুরো পদ্ধতিটির উন্নতি ঘটানো ও একে শক্তিশালী করে তোলা সহজ হবে।”

আইএফসিএন-এর অন্তর্বতীর্কালীন পরিচালক ফারডি ওজসয় বলেন, “মেটা ও আইএফসিএন-এর যৌথ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের জন্য বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আইএফসিএন অংশগ্রহণকারীদের ভুল তথ্যের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় টুল প্রদান করছে।

পাশাপাশি এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিকতার মানকে আরও উন্নত করে তুলবে।”

মেটা-র থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের মাধ্যমে তথ্য ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে মেটা ও আইএফসিএন-এর ভূমিকা প্রয়োজনীয়। সাংবাদিকদের সাহায্য করার পাশাপাশি এই প্রোগ্রামগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভুল তথ্যের মোকাবেলায় ফ্যাক্ট-চেকারদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। বাংলাদেশে মেটা-র ফ্যাক্ট-চেকিং পার্টনাররা হলো এএফপি, ফ্যাক্ট ওয়াচ এবং বুম, যারা আইএফসিএন দ্বারা স্বতন্ত্রভাবে যাচাইকৃত।

কোর্সটিতে বাংলায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://www.poynter.org/courses/fact-checking-
fundamentals-bangla/

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com