সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে জেমিনি সী ফুডের ৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো- আলহাজ টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিকস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট,রুপালী লাইফ ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম।