1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সিটি ব্যাংকের নতুন প্রধান ব্যবসা কর্মকর্তা শেখ মারুফ

  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৩৬ পিএম
  • ৫৬৯ Time View

সিটি ব্যাংক সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফকে ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার পদে নিয়োগ দিয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি এখন থেকে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়ের প্রধান হিসেবে কাজ করবেন এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ ব্যাংকের ব্যবসায় প্রবৃদ্ধির তদারকি করবেন।

শেখ মোহাম্মদ মারুফ তার ২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে করপোরেট, ট্রেজারি, এসএমই ব্যাংকিং, গ্রীন এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং সেক্টরে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার। ডেরিভেটিভ প্রডাক্ট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও মানি মার্কেটের উন্নয়ন, একত্রীকরণ এবং অধিগ্রহণ, পরামর্শ ও কাঠামোগত অর্থ লেনদেন এবং অফশোর ব্যাংকিং ব্যবসার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন এবং তখন থেকে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জনে তিনি সরাসরি ভূমিকা রাখেন।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

শেখ মোহাম্মদ মারুফের প্রচেষ্টা ও উল্লেখযোগ্য দিকনির্দেশনায় সিটি ব্যাংকের ব্যবসায়ের প্রসারে নানামুখী পথ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও করেসপন্ডেন্ট ব্যাংকিং ও ইসিএ ফাইন্যান্স এজেন্সিগুলোর সঙ্গে ব্যাংক সুদৃঢ় সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে।

তিনি আইআইডিএফসি এবং সিটি ব্যাংকের ২টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও ভেন্চার ক্যাপিটাল পার্টনার বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com