1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

মাদক ও চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ৩৪ বিজিবি অধিনায়ক

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১১.১৮ এএম
  • ২৯৭ Time View

উখিয়া প্রতিনিধিঃ মাদক ও চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।

রবিবার (২ এপ্রিল) বিকেলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের আয়োজিত চোরাচালান এবং আইনশৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় ৩৪ বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্তে মাদক,গরু সহ বিভিন্ন চোরাচালান রোধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে পালনে ৩৪ বিজিবি সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সজাগ রয়েছে।

কোনোমতেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের ব্যতয় ঘটতে দিবোনা। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি’র পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সোচ্চার হতে হবে এবং সহযোগিতা করতে হবে। এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ,ইউপি সদস্য মোহাম্মদ আলম সহ প্রমুখ।

এসময় সার্বিক তত্বাবধানে ছিলেন তমব্রু বিওপি’র ইনচার্জ সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবি সদস্যরা। মতবিনিময় সভা শেষে ৩শ ৫০ জন অসহায় দু:স্থ নারী-পুরুষের মাঝে পবিত্র রমজানের ইফতার বিতরণ করা হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com