1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে সাড়ে ৫৭ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১২.১৫ পিএম
  • ২৮৫ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। তবে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ১৬.২৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪০৯ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৩৫২ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ১৮৭ টাকা বা ১৬.৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৭৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১২২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার বা ৬.৯৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৫১ পয়েন্ট বা  দশমিক ১৪ শতাংশ কমে ৬ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৯২ পয়েন্ট বা  দশমিক ২৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির। আর ২৩৭টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com