1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনালে ব্যবহার হবে বার্জারের পণ্য

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৪৯ পিএম
  • ৫৬২ Time View

সম্প্রতি আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনস লিমিটেডের (এএমসিএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। এই চুক্তির আওতায় শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি এএমসিএলের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্পে সকল প্রকার পেইন্ট ও কনস্ট্রাকশন কেমিক্যাল সল্যুশন প্রদান করবে।

বার্জার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চুক্তি অনুষ্ঠানে বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসীন হাবিব চৌধুরী এবং এএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সাথে বার্জারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ; নন-ডেকোরেটিভের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হাসানুজ্জামান; প্রজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ; হেড-প্রোলিংকস মোহাম্মদ তারিকুল ইসলাম এবং এএমসিএল থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অপারেশন) মোহাম্মদ তানভীরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এস. এম. ইলিয়াস আমীন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. রাশেদুজ্জামান ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আহসান হাবীব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com