1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কলেজ ছাত্রকে চুরির অপবাদে নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০.২৩ এএম
  • ৩০৩ Time View

উখিয়া প্রতিনিধি: উখিয়ায় কলেজ ছাত্রকে চুরির অপবাদে রড ও বিদ্যুতের তারে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

২৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে কলাতলীস্থ মেরিন ড্রাইভ এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)’।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে আড়াই টার দিকে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফ (১৯) কে একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপারি চুরির অপবাদে দুই ঘন্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে।

এ ঘটনায় ২৭ মার্চ কলেজ ছাত্রের পিতা মোহাম্মদ আমিন বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেন।

এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদের সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছেন র‌্যাব।

গ্রেপ্তার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com