1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

লোকবল নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ২৬৭ Time View

বাংলাদেশ নৌবাহিনী লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার ক্যাডেট পদে ২০২৪-এ ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৪ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ২০২৪ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।

বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী সময় মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।

আবেদন যেভাবে করতে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এ লিংকে প্রবেশ করতে হবে।

আবেদন ফি: ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আর আবেদনের শেষ সময় আগামী ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com