সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৬ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ( ২৭ মার্চ) দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, দর কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা।