1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

জনবল নেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৬.০০ এএম
  • ৩২৭ Time View

একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। সাত পদে ২০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেশন সুপারভাইজার, ১টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কর্তৃপক্ষের নির্ধারিত নিয়োগপদ্ধতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক, ৫টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার, ১টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কর্তৃপক্ষের নির্ধারিত নিয়োগপদ্ধতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: সিনিয়র কম্পিউটার অপারেটর, ১টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথরিটি কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্তৃপক্ষের নির্ধারিত নিয়োগপদ্ধতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম ও সংখ্যা: উপসহকারী পরিচালক, ২টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ২টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫ শতাংশের বেশি ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে। ব্যবহারিক পরীক্ষায় শুধু উত্তীর্ণ/অনুত্তীর্ণ হিসেবে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বরিশাল। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৮টি।

আবেদন যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: রাজশাহী জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত বয়সসীমার অধিক হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: আগামী ২৮ মার্চ থেকে আবেদন শুরু হবে, চলবে ২৭ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com