1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উখিয়ায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে প্রশাসন, জরিমানা আদায়

  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৩১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দায়ে উখিয়ায় ১১হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার(২৫ মার্চ) দুপুরে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করা হয়। এর আগে গতকাল রমজানের প্রথমদিন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। রমজানের দ্বিতীয়দিনে বাজার মনিটরিং করে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার তরকারি বাজার,মুদির দোকানে পণ্যমূল্যের তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,”পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হয়। প্রথমে উখিয়া দারোগা বাজার ও পরে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে পণ্যমূল্য তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা এবং পরবর্তীতে পণ্যমূল্য তালিকা টাঙানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com