জালিয়াতিপূর্বক অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ও তার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, উক্ত কোম্পানীর পরিচালক, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত আসছে…