1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

উখিয়ায় আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭.২৮ পিএম
  • ৬০১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ট্রেনিং একাডেমি তে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। 

উদ্বোধন পরবর্তী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন,”ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ক্লাস করতে এসে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। এখানে উপজেলা প্রশাসন সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। কিভাবে কোনপথে যাবেন সেটা লক্ষ্য ঠিক করে প্রচুর সময় ব্যয় করতে হবে। তখনই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। কিন্তু হাল ছাড়া যাবেনা।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কম্পিউটারে পারদর্শী এমন ২০জন নিয়ে ইউএনও ইমরান হোসাইন সজীবের উদ্যোগে উপজেলা প্রশাসন কর্তৃক এ কোর্সটি পরিচালনা করা হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন মো. এরফান হোসাইন। প্রত্যেকের জন্য কম্পিউটার রয়েছে উপজেলা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সুবিধার্থে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com