1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

রমজান উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা বাইডেনের

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০.২২ এএম
  • ২২৭ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্টলেডি জিল বাইডেন। বুধবার দেয়া এক বার্তায় তারা ‘রমজান করিম’ বলে শুভেচ্ছা জানান।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পামাপাশি বিশ্বের আরও বেশ কিছু দেশে বৃহস্পতিবার (২৩ মার্চ) রমজান শুরু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হবে অন্যান্য দেশগুলোতে। মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস উপলক্ষে একদিন আগেই শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে তারা বলেন, ‘আজ জিল ও আমি দেশ (যুক্তরাষ্ট্র) ও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভকামনা জানাচ্ছি। তারা ইবাদত-উপাসনা ও দান-সাদাকার মাস পবিত্র রমজান শুরু করতে যাচ্ছেন।’

বিবৃতিতে চীনের উইঘুর সম্প্রদায়, মিয়ানমারের রোহিঙ্গা ও সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের শিকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, নানা কষ্টকর ও মর্মান্তিক পরিস্থিতির শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।

বাইডেন আরও বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।’

বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে ও উন্মুক্তভাবে নিজ নিজ বিশ্বাসের চর্চা ও অনুশীলন, প্রার্থনা ও বিশ্বাস প্রচারের ক্ষেত্রে সর্বজনীন মানবাধিকারের তাৎপর্যের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট বাইডেন।

বিবৃতির পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে টুইট করেও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com