1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বাংলাদেশ বিমানের সার্ভার হ্যাক

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯.০৫ পিএম
  • ১৫০ Time View

হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com