1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

ময়মনসিংহে কবর থেকে ১০ কঙ্কাল উধাও!

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০.১৮ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের সদর উপজেলার একটি গোরস্তান থেকে কবর খুড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থানে এই ঘটনা ঘটলেও বিষয়টি মঙ্গলবার দুপুরে টের পায় স্থানীয়রা।

চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম গোরস্থান মাদ্রাসা ও জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতের কোন এক সময় গোরস্তানের ১০টি কবর খুড়ে কঙ্কাল চুরি হয়। তবে, সকালে আমরা কেউ বিষয়টি টের পাইনি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে একজন মুসল্লি তার বাবার কবর জিয়ারত করতে আসলে কবর খনন করা দেখে আমাদের জানায়।

পরে আমরা গোরস্তানে গিয়ে দেখতে পাই ১০টি কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে কবর খুড়ে কঙ্কাল চুরির বিষয়টি গোরস্থান কমিটিকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চর লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, কবর খুড়ে যে বা যারাই কঙ্কাল চুরি করেছে, তাদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবি করছি। পরবর্তীতে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

আলমগীর হোসেন বলেন, গতকাল রাতের কোন এক সময় আমাদের গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে, সকালে কেউ বিষয়টি টের পায়নি। বিকেলে টের পাওয়ার পর এলাকাবাসী এসে দেখছেন। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com