1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

শেয়ার অধিগ্রহণে ইজিএম করবে সী পার্ল

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২.১৮ পিএম
  • ২৩৪ Time View

শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করেছে কোম্পানিটি। আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে।

শামীম এন্টারপ্রইজ আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত একটি আন্তর্জাতিক মানের নির্মাণ সংস্থা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু অধিদপ্তর, এডিবি, আইডিএ, ওয়ার্ল্ড ব্যাংক, এস এফ ডি, ও এফ আইডি, কে এফ ডাব্লিউ, জিওবি অধীনস্থ বিভিন্ন মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করে আসছে। এছাড়া, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন, উড়ালসেতু, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের হাসপাতালসহ বিভিন্ন মেগা প্রকল্পে নির্মাণ সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com