1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৮.২৮ পিএম
  • ১৭৭ Time View

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় আবারও পর্যটক ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বুধবার (১৪ মার্চ) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হলো। এছাড়া বান্দরবান জেলার অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। তবে রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও রুমা উপজেলায় এর আগ থেকে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা চলে আসছিল।

গত ১০ ফেব্রুয়ারি রোয়াংছড়ি ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। বুধবার সে নিষেধাজ্ঞা আবার বলবৎ করেছে।

উল্লেখ্য, পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে থানচি ও আলীকদম উপজেলায়ও নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরবর্তীতে দফায় দফায় উপজেলাভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com