1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

পুড়ল কুনিপাড়া বস্তির তিন শতাধিক ঘর

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.২২ এএম
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কুনিপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে তিন শতাধিক ঘর। সব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজারেরও বেশি বস্তিবাসী।

সোমবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। কিন্তু আগুনের ভয়াবহতায় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ১২টি ইউনিটে। যোগ দেয় বিমান বাহিনীর তিনটি ইউনিট ও অনেক সদস্য। তাদের আপ্রাণ চেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

এরই মধ্যে আগুন নিঃস্ব করে দিয়েছে কয়েক হাজার মানুষকে; সবাই হয়েছে আশ্রয়হীন। হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই জীবন বাঁচাতে বের হয়ে এসেছিলেন প্রত্যেকে। মিনিট খানেকের মধ্যে ছড়িয়ে পড়া আগুন মাত্র ২০ মিনিটে ভস্মীভূত করে ফেলে তিন তলা একটি টিনের ঘরকেও। 

স্থানীয়রা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের লোকজন এখানে থাকেন। এতে কয়েক হাজার ঘর রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে কুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com