1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২০১ Time View

অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীসময় তার অভিনীত তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ও আজাদ কালামের বেদেনী চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেক আপ। ২০১০ সালের শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

জ্যোতির পৈতৃক নিবাস ময়মনসিংহের গৌরীপুরে। আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন তিনি। স্নাতকোত্তরে অধ্যয়নকালীন তিনি ময়মনসিংহের বহুরূপী থিয়েটারে যোগ দেন। তবে এ নাট্যদলের হয়ে মঞ্চে ওঠার সুযোগ হয়নি তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com