1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

রাষ্ট্রপতি: অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮.১৯ পিএম
  • ১৮৫ Time View

বড় বড় ডাক্তার হয়ে অপ্রয়োজনীয় নানা টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

গবেষণার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। অথচ আমাদের চিকিৎসা শিক্ষায় গবেষণা খুবই কম। চিকিৎসকদের গবেষণায় আরও বেশি নিয়োজিত হতে হবে।

আবদুল হামিদ বলেন, চিকিৎসার নামে সাইনবোর্ডসর্বস্ব ও দালাননির্ভর প্রতারণা বন্ধ করতে প্রশাসনিক উদ্যোগের সঙ্গে চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে। কিছুসংখ্যক অসাধু ও প্রতারক চিকিৎসকের জন্য যাতে গোটা চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক, চিকিৎসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এতো মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। তাই আমাদের ভাবতে হবে আসল সমস্যাটা কোথায়।’

তিনি বলেন, রোগীর আস্থা অর্জনে একজন ডাক্তারকে সবার আগে ভালো শ্রোতা হতে হবে, রোগীকে পর্যাপ্ত সময় নিয়ে দেখতে হবে। রোগীকে ওষুধ দেয়ার ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চিকিৎসককে বিভিন্নভাবে প্রলুব্ধ করার রিপোর্ট প্রায়ই পত্রিকায় আসে। এই অসুস্থ ও অসৎ প্রতিযোগিতা পরিহার করতে হবে। এক্ষেত্রে বিদেশের মতো ‘ট্রেড নেম’-এর পরিবর্তে ‘জেনারিক নেম’ চালু করার বিষয়টি ভাবতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসার কারণেও রোগীরা ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মারাও যান। তাই চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। আবার রোগী ও তাদের আত্মীয়-স্বজনদেরও মনে রাখতে হবে চিকিৎসকরা আল্লাহ বা ভগবান নন। তারাও মানুষ। কেবল চিকিৎসা সেবা দিতে পারেন। তাই রোগীর কিছু হলেই ডাক্তারদের দায়ী করবেন আর হাসপাতাল ভাঙচুর করবেন এটাও কাম্য নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com