1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ত্রিশালে মাইক্রোবাসে আগুন: প্রাণ গেলো ৪ জনের

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১০.৫৬ এএম
  • ৩০০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে দুই নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এরপর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com