1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কামরুল: বিএনপি দেশকে খাটো করছে

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.২৭ পিএম
  • ১৭৯ Time View

বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি বাংলাদেশকে খাটো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১২ মার্চ) রাজধানীর বকশীবাজারে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

সাবেক এ খাদ্যমন্ত্রী আরও বলেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জনগণের প্রতি আস্থা না রেখে তারা আবার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। অতীত তারা ভুলে যাচ্ছে। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। এ বিষয়ে কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, ‘তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যদি নির্বাচনে আসে; সেটাও আমরা চাই না। বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে ভালো। আর যদি না আসে তাহলে সংবিধান মেনেই যা হওয়ার তাই হবে। কোনো বিদেশি দূতাবাস বা প্রতিনিধি তাদের পক্ষে দূতায়ালি করবে, এটা আমি বিশ্বাস করি না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com