1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ২৭৪ Time View

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: চর রাজিবপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার বালিয়ামারী বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস ।

বিভিন্ন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের গৃহীত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বছরই রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে ব্যাপকভাবে চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রাজিবপুর উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সবাই নিজ নিজ বাড়ির আঙিনা ও চারপাশে অন্তত একটি হলেও ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ লাগান। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।”

এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজিবপুর ইউপি সদস্যা সালেহা বেগম, রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আকুল, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুর রহমান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল আলতাফ হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com