1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯.০৬ পিএম
  • ১৬৮ Time View

কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা ধোবাউড়া, ময়মনসিংহ-এর শুভ উদ্বোধন ১৩ জুন ২০২৬ তারিখ, শনিবার উপজেলা পরিষদ হলরুম, ধোবাউড়ায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার প্রধান অতিথি হিসেবে ধোবাউড়া শাখার শুভ উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ও ম র রুবেল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ। এছাড়াও সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবারানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্ত ব্যেব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন। স্বাগত বক্তব্য তিনি বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

এ চ্যালেঞ্জকে কাজে লাগানোর জন্য কর্মসংস্থান ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার কর্মসংস্থান ব্যাংক বেকার যুবদের কাজের সুযোগ তৈরি করছে এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলছে বলে মন্তব্য করেন।  এসময় এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বৃহৎ জনগোষ্ঠীকে এ ব্যাংকের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রসার ও নিজেদের জীবন মান উন্নয়নের আহবান জানান।

ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ও ম র রুবেল তাঁর বক্তব্যে ধোবাউড়াকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরো শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  এসময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায়ও শাখা খোলার আহবান জানান।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে ধোবাউড়া শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুব সমাজ, নারী উদ্যোক্তা ও  ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্ম কর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।

অনুষ্ঠানের শেষে ধোবাউড়া শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com