শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

চাকরি স্থায়ীর দাবিতে বাপেক্স কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৪ Time View

নিজস্ব পরিবেদকঃ আউটসোর্সিং ভিত্তিতে কোম্পাটিতে কর্মরত আছেন পাঁচ শতাধিক ব্যক্তি। চাকরি স্থায়ী করার দাবিতে দিনভর বিক্ষোভ দেখিয়েছে রাষ্ট্রীয় গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান কোম্পানি বাপেক্সের একদল কর্মী।

আজ ১২ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে তারা এ কমর্সূচি পালন করেন।

বিক্ষোভকারীরা চাকরি স্থায়ীকরণের দাবির পাশাপাশি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর অপসারণও দাবি করেন।

বিক্ষোভকারীদের একজন বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে বাপেক্সের ১৪টি কার্যালয়ে পাঁচ শতাধিক জনবল রয়েছে, যাদের চাকরি স্থায়ী হয়নি। কর্তৃপক্ষ এদের স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালাচ্ছেন।”

আরেকজন অভিযোগ করেন, সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর ধরে এসব কর্মীরা অস্থায়ী ভিত্তিতে বাপেক্সে চাকরি করে আসছেন। কর্তৃপক্ষ নানা ছলছাতুরি করে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে।

যোগাযোগ করা হলে কোম্পানি সচিবালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি জটিলতার কারণে বাপেক্সে নতুন করে কর্মী নিয়োগ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অনেকে আদালতের নির্দেশনা এনে চাকরি স্থায়ী করেছেন।

“আমরা আগেও বলেছি, এখনও বলছি- কেউ যদি কোর্টের অর্ডার আনতে পারে তাহলে আমরা উদ্যোগ নেব। অন্যথায় বিধি সংশোধনজনিত কিছু জটিলতার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS