1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

৭ ঘণ্টার চেষ্টায় তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭.২১ পিএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল ১১টার দিকে ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, তুলার গুদামে স্থাপনা মেরামতের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com