1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

যাত্রাবাড়ীতে সড়কে ঝরল ২ নারীর প্রাণ

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭.০২ পিএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রীতি রাণী দাস (৪৫) ও মারিয়া বেগম (৬০)।

শনিবার (১১ মার্চ) সাড়ে ১২টার দিকে কাজলা নয়ানগর মোড়ে লেগুনার ধাক্কায় এবং শনির আকড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় তারা মারা যান।

প্রীতি রাণীর মেয়ে তমা রাণী জানান, তিনি অসুস্থ। তার মা প্রীতি রাণী ও ছেলে প্রতিক চন্দ্রকে নিয়ে বাসার পাশেই একটি হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে হেঁটেই বাসায় ফিরছিলেন তারা ৩ জন। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লেগুনা তার মাকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামে। তার স্বামী স্বপন চন্দ্র দাস ইট-বালু ব্যবসায়ী। বর্তমানে কাজলা হিন্দুবাড়ি এলাকায় থাকেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

এদিকে নিহত মারিয়া বেগমের ছেলে মো. এলিন হোসেন জানান, তারা বংশাল বাংলাদেশ মাঠের পাশে একটি বাড়িতে থাকেন। শুক্রবার বিকেলে তারা পরিবারের সবাই মিলে শনির আকড়ায় গিয়েছিলেন এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে। সন্ধ্যায় সেখান থেকে ফিরছিলেন তারা। শনির আকড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তার মাকে ধাক্কা দেয়। এত ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসিব জানান, অটোরিকশাটি নিয়ে চালক ঘটনার পরপরই পালিয়ে গেয়ে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com