1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ২৫৫ Time View

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের দিনক্ষণ ঘোষণা হয়েছিল আগেই। তবে ম্যাচের সময়সূচি নিয়ে ছিল ধোঁয়াশা।

শনিবার আসন্ন এই সিরিজের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বেশিরভাগ ম্যাচ শুরু হবে বেলা ২টা থেকে। শুধু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি বেলা আড়াইটায় শুরু হবে। একমাত্র টেস্ট ম্যাচটি যথারীতি শুরু হবে সকাল ১০টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। সিরিজের সব ম্যাচ সিলেট আর চট্টগ্রামে।

সবকিছু ঠিক থাকলে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আইরিশরা। সেখান থেকে তারা সিলেটের বিমান ধরবে। ১৩ মার্চ থেকে নিজেদের অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

১৬ মার্চ বিশ্রামের ১৭ মার্চ শেষবারের মতো প্রস্তুতি করবে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৫ ও ২৬ মার্চ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবে দুই দল। এরপর ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com