1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকদের দখলে সংকটাপন্ন রোগীকে প্রাইভেট গাড়িতে নিয়ে যেতে বাঁধা

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ২৪৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের সদর আধুনিক হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকরা নৈরাজ্য সৃষ্টি করেছে। রোগীরা আসার সাথে সাথেই কতিপয় ডাক্তারদের দিয়ে রেফার্ড করে সিলেট এবং ঢাকা নিয়ে ভাড়ার নামে গলাকাটা টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি এ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতাল যেনো স্ট্যান্ড বানিয়ে রেখেছে। তাদের গাড়ি পার্র্কিংয়ের কারণে প্রশাসনের কর্মকর্তাদের এমনকি বিচারকদের গাড়িও প্রবেশ করতে বেগ পোহাতে হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স সরানোর নির্দেশ দেয়া হয় এরপরও, না সরানোর কারণে পুলিশ দুইটি এ্যাম্বুলেন্স সহ এক চালককে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এ্যাম্বুলেন্স দুইটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরপর শুরু হয় তাদের অবরোধ কোনো রোগী এলে জটিল হলে ঢাকা-সিলেট রেফার্ড করা হয় কিন্তু কোনো এ্যাম্বুলেন্স বা প্রাইভেট।

যানবাহনে নিয়ে যেতে চাইলে বাধা প্রদান করে হাসপাতালের ভেতর থাকা এ্যাম্বুলেন্স চালকরা এতে করে সাধারণ মানুষ এ্যাম্বুলেন্স চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গতকাল জটিল এক রোগীকে সিলেট নিয়ে যেতে চাইলে এ্যাম্বুলেন্স না পেয়ে অন্য জায়গা থেকে এ্যাম্বুলেন্স আনার পর রোগী এ্যাম্বুলেন্সে তুললেও যেতে বাধা দেয় চালকরা। সরেজমিনে গিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দেখা যায়, এ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল থেকে সরানো হয়েছে, আবার কোনো প্রাইভেট বাহনে করে রোগী নিতে চাইলে তারা আটকে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com