1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

মাধবপুরে দুই বছর ধরে বন্ধ কৃষ্ণপুর সেতুর কাজ ভোগান্তি চরমে

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৫.২৯ পিএম
  • ২৫০ Time View

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর-মনতলা আঞ্চলিক সড়কের কৃষ্ণপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ রয়েছে দুই বছর ধরে, বিকল্প একটি কাঠের সেতু দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে ও তিন চাকার যান দিয়ে প্রতিদিন চলাচল করছেন অন্তত তিন হাজার মানুষ, এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীসহ ওই সড়ক দিয়ে চলাচলকারীরা, যদিও এলজিইডি বলছে- দ্রুতই কাজ শুরু করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে মনতলা আঞ্চলিক সড়কের কৃষ্ণপুর এলাকায় ছড়ার উপর পুরনো ব্রিজটি ভেঙে গেলে নতুন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য ২০২০ সালের শুরুতে ২ কোটি ৩৯ লাখ টাকার দরপত্র আহবান করে এলজিইডি, কাজ পায় হাসান কনস্ট্রাকশন নামে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।২০২০ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হলেও করোনা মহামারির কারণে কাজটি দীর্ঘদিন বন্ধ থাকে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২২ সালে কাজ শুরু হলেও আবারও অদৃশ্য কারণে কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদার।দীর্ঘদিন ধরেও ব্রিজ নির্মাণ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ।সড়কটি দিয়ে চলাচল করেন জগদীশপুর, শাহজাহানপুর চৌমুহনী, ও বহরা ইউনিয়নের জনসাধারণ। ইউনিয়ন চারটি শীতকালীন সবজির জন্য বিখ্যাত।

এই ব্রিজটির কারণে এখানে উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি বাড়ছে খরচও।৩নং বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, এ ব্যাপারে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি, এমনকি তার ব্যবহৃত নম্বরে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, হবিগঞ্জের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির জানান, করোনা ও অর্থ সংকটের কারণে কাজ বন্ধ রয়েছে তবে দ্রুতই কাজ শুরু করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com