বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

সোনার দোকান উদ্বোধন করতে এবার দুবাই যাচ্ছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View

অনলাইনে কনটেন্ট বানানোর পাশাপাশি এখন নানা কারণেই আলোচিত হিরো আলম। সম্প্রতি বগুড়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত তিনি। দেশে গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন হিরো আলম।

একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন বলে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন হিরো আলম।

এতে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে- আরাফ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাফ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাফ ভাই এই জুয়েলারি শপ উদ্বোধন করছে।

দুবাইয়ের হিন প্লাজায় এই সোনার দোকান উদ্বোধন নিয়ে বেশ উচ্ছ্বসিত হিরো আলম। তিনি বলেন, এই উদ্বোধনে আপনাদের হিরো আলম আসছে দুবাই। দেখা হবে কথা হবে, মাস্তি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS