1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১২.১৬ পিএম
  • ২৪৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় আ. জলিল (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকসহ দুজন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আ. জলিল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আ. রশিদের ছেলে। তিনি শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক চালাতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় ট্রাক পার্ক করে চা পান করছিলেন জলিল। তখন সেঁজুতি পরিবহনের একটি বাস প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়, পরে জলিলকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা আ. জলিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় রিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com