1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

৫ নিয়মেই ১০০ হাত দূরে থাকবে ডায়াবেটিস

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১.৫৮ এএম
  • ২৫৫ Time View

বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই ডায়াবেটিস রোগী রয়েছে। সাধারণত এই রোগের শিকার হলে রোগীকে সারা জীবন এ অসুখ বয়ে বেড়াতে হয়। রোগীকে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে অনেক কঠোর নিয়ম মেনে চলতে হয়। পাশাপাশি সেবন করতে হয় ওষুধও। যদি এ রোগের শিকার না হতে চান তবে মাত্র ৫ টি বিষয় মেনে চলুন। তাহলেই ডায়াবেটিস রোগের শিকার কখনই আপনাকে হতে হবে না।

এরজন্য প্রতিদিন মাত্র পাঁচটি নিয়ম মেনে চলতে হবে। তাহলেই আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে। আসুন সে পাঁচ উপায় জেনে নিই:

১। ‘অ্যানাল অফ ইন্টারনাল মেডিসিন’ শীর্ষক একটি মেডিকেল পত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, শরীরের ভিটামিন ডি-এর মাত্রা কমে গেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। এর মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। সেই ঝুঁকি এড়াতে নিয়মিত ভিটামিন ডি খাওয়া জরুরি। ভিটামিন ডি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে।

২। দুধ বা দুগ্ধজাতীয় জিনিস খেতে হবে বেশি করে। সঙ্গে মাছ, মাংস, ডিমের কুসুমও খেতে হবে। ডায়েটে রাখুন রঙিন সবজি ও ফলমূল।

৩। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ওজন না থাকলে ডায়াবেটিসের  মতো ঘাতক অসুখকে প্রতিরোধ করা যায়।

৪। নিয়মিত শরীর চর্চা করুন। প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন। ১০ মিনিট দৌঁড়ান। এমনভাবে দৌঁড়ান যেন আপনার শরীরে ঘাম ঝড়ে। এতে ওজন ও রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

৫। মাংসের ফ্যাট কখনই খেতে যাবেন না। বরং সব সময় ডায়েটে প্রাধান্য দিন মাছের তেল বা ফ্যাটকে। কারণ এ ফ্যাট ওজন কমানোর পাশাপাশি ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। নিয়মিত বিকেলে তাই একমুঠো বাদাম খাওয়ারও অভ্যাস করতে পারেন।

এ পাঁচ উপায় মেনে চলার পাশাপাশি অধিক সুরক্ষার জন্য নিয়মিত করাতে পারেন সুগার টেস্ট। ফাস্টিং সুগার ১০০ এর ঘরে বেঁধে রাখতে পারলেই ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন সারা জীবন।

সূত্র: এই সময়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com