1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

আর্জেন্টিনার জাতীয় দল এখন ঢাকায়

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১১.৩৭ এএম
  • ২৩৪ Time View

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল বাংলাদেশে এসেছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লিওনেল মেসির দেশের খেলোয়াড়রা।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১২টি দেশ।

এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড।

এদিকে এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা। এর আগের দুই আসরে ছিল না এই তিন দেশ।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে। এ ছাড়া শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com