1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

দলের কাছে আর কী চাইব!

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯.৩৫ পিএম
  • ২৮৮ Time View

বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরমেন্সে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। তার কথামতে, দলের কাছে এর চেয়ে ভালো কিছু আর চাওয়া যায় না।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের দল। 

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, সেটি ছিল দুর্দান্ত। দলের কাছে আর কী চাইব! বোলাররা কখনও ভয় পায়নি। সকলে জানত, তাদের কি করা দরকার। বোলররা পরিকল্পনা করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়েছে। টি-টোয়েন্টিতে এমন পারফরমেন্স করলে কাউকে চিন্তা করা লাগে না।’

এ দিন সাকিব নিজেই বাটলারের ক্যাচ মিস করেছেন। কথা বলার সময় সেই বিষয়টিও তুলে এনেছেন। সাকিব বলেন, ‘আমার ক্যাচ মিস বাদে সকলে খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চেয়েছি। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশই তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’

ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই বাংলাদেশ দুটি বিশ্বকাপের প্রস্তুতি সারবে, সেটি আগেই জানানো হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছি। ২০২৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। আমরা সেটিই গড়ে তোলার চেষ্টা করি। এভাবে যদি আমরা ভালো দল গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো কিছু হবে।’

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com