1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.১৬ পিএম
  • ২০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি, নারী-পুরুষের সমতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্র্জাতিক নারী দিবস উপলক্ষে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ), বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের নেতৃত্বে র‌্যালিটি ঢাকার তোপখানা রোডস্থ’ কদম ফোয়ারা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব ঢাকা মহানগর শাখার সদস্য-সচিব কাজী বেবী।

উস্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমান করোনা পরবর্তী কালে নারী নির্যাতন ও বাল্য বিবাহের হার অনেক বৃদ্ধি পেয়েছে। পত্রিকার পাতায় প্রায়ই ধর্ষণের সংবাদ পরিলক্ষিত হয়। তাই নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এছাড়া, নারীর কর্মের মজুরি বৈষম্য উল্লেখ করে বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করা ও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে কাজ করা দরকার। সভায় নারী উন্নয়নে অনেকটা এগিয়ে গেলেও নারীর টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বিজ্ঞানভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, প্রযুক্তি ও উদ্ভাবনে সুযোগ তৈরি, প্রবেশাধিকার, সক্ষমতা তৈরি ও ক্ষমতায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, সিদ্ধান্তগ্রহণ, রাজনৈতিক অধিকার, নারীর নিজের শরীরসহ নিজেকে নিয়ন্ত্রণ করার স্বাধীনতা, নারীদের দারিদ্রতা দূরীকরণ, সন্তানের অভিভাবকত্বসহ নারী-পুরুষের সমতা আনয়নে নারী-পুরুষ সকলের সত্যিকারের মানসিকতার পরিবর্তন এনে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ড. মালেকা বানু- সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, নাসিমুন আরা হক- সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, এনামুল কবীর রুপম- সভাপতি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, মাসুদা ফারুক রত্না- নির্বাহী পরিচালক, গ্রাম বিকাশ সহায়ক সংস্থা, ও একেএম জসীম উদ্দিন, পরিচালক, এডাব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com