বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

২০ বছর পূর্তিতে মেঘদলের নতুন গান ‘অ্যালুমিনিয়ামের ডানা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

মেঘদলে ভোকালিস্ট শিবু কুমার শিল জানিয়েছেন, মেঘদলের ২০ বছর পূর্তি হবে এপ্রিলে। এ উপলক্ষে তারা নতুন গান নিয়ে আসছে ‘অ্যালুমিনিয়ামের ডানা’।

বুধবার (৮ মার্চ) জয় বাংলা কনসার্টে পারফর্ম করেছে মেঘদল। মেঘদলের জনপ্রিয় সব গান গেয়ে মাতিয়েছেন পুরো আর্মি স্টেডিয়ামে আগত দর্শক শ্রোতাদের।

শিবু কুমার শিল সময় সংবাদকে বলেন, ২ বছর পর আয়োজিত এই কনসার্টে অংশগ্রহণ করে তিনি এবং তার ব্যান্ড মেঘদল অনেক উচ্ছ্বোসিত।

এদিন বিকেল ৩টার দিকে শুরু হয় কনসার্ট। ‘আরেকটা রক ব্যান্ড’ এর গান শুরু হতে হতে তরুণ-তরুণীদের উন্মাদনায় ভরে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ। এরপর গান গায় কার্নিভাল ও মেঘদল।

কনসার্টে আরও মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। প্রতিবারের মতোই এবারও এর আয়োজন করছে তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS