1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো?

ক্যাপিটাল মার্কেট কেইস ডেভলাপমেন্ট কম্পিটিশনে থাকছে লাখ টাকা পুরষ্কার

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ২৪০ Time View

পুঁজিবাজার বিষয়ে শিক্ষা ও গবেষণার লক্ষে সূচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে সরকারি অর্থায়নে পরিচালিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। এরই ধারাবাহিকতায় বিআইসিএম আয়োজন করতে যাচ্ছে ‘ক্যাপিটাল মার্কেট কেইস ডেভলাপমেন্ট কম্পিটিশন’।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিআইসিএম বাংলাদেশের পুঁজিবাজারের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে একাডেমিক কেইসে রূপান্তর করতে যাচ্ছে। যাতে করে এ বাজারের সাথে যারা সম্পৃক্ত এবং যারা এ বাজার সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য একটি কেইস ডিপোজিটরি তৈরি করা যায়। কেইস কম্পিটিশনের মূল বিষয়বস্তগুলো হচ্ছে, পাব্লিক ইস্যু, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্জার্স অ্যান্ড এক্যুইজিশন, কর্পোরেট গভর্ন্যান্স, ট্রেন্ডিং অ্যান্ড কমপ্লায়েন্স এবং পুঁজিবাজারের অন্যান্য দিক।

প্রতিযোগীরা ঘটনাগুলোকে ছোট গল্পের আকারে পাঠাতে পারবেন। যা বিশেষজ্ঞ প্যানেল দ্বারা বাছাই করে নির্বাচিত কিছু গল্প চূড়ান্তভাবে মনোনয়ন করবেন। নির্বাচিত গল্পগুলোকে একাডেমিক ধাঁচে আনার জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। সেখান থেকে দুই মাস ধরে নিবির তত্ত্বাবধানে গল্পগুলোকে একাডেমিক কেইস এ রূপান্তর করা হবে।

কেইসগুলোর মাঝে বেস্ট কেসের জন্য থাকবে ১ লাখ টাকা পুরষ্কার। এছাড়াও, প্রথম রানার-আপ পাবে ৭৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ৫০ হাজার টাকা পুরষ্কার ।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে প্রত্যেক প্রতিযোগীকে নিজ নিজ গল্প বাংলায় অথবা ইংরেজিতে লিখে ‘bcmcdc@bicm.ac.bd’ এই ইমেইলে পাঠাতে হবে। নির্বাচিত প্রতিযোগীর সাথে যোগাযোগের মাধ্যমে পরবর্তি ধাপের করনীয় সম্পর্কে জানাবে বিআইসিএম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com