1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিসিবির দেয়া সম্মাননা প্রত্যাখ্যান করলেন সাকিব

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১১.২৬ এএম
  • ২২০ Time View

কৃতিত্বের সঙ্গে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৩০০ উইকেটের দেখা পেয়েছেন তিনি। সেই উপলক্ষে সাকিবকে বিশেষ সম্মাননা দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নানা ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিমের সঙ্গে সাকিবের বৈরিতার খবর পুরোনো। জানা গেছে, ইংল্যান্ড সিরিজের আগে বিষয়টি সামনে আনায় বোর্ড কর্তাদের ওপর নাখোশ হয়েছেন সাকিব। ধারণা করা হচ্ছে, এ কারণেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সাকিব। হয়তো এর মাধ্যমে বোর্ডকেও নিজের সম্পর্কে দিতে চেয়েছেন স্পষ্ট বার্তা।

এদিকে বিসিবির প্রেস কনফারেন্সের ভিডিও ক্লিপ থেকে সাকিবের ব্যাটিং পজিশন বিষয়ক তামিমের উত্তরের অংশ বাদ দেয়ার খবর সামনে এসেছে। ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন সাকিব, বিষয়টি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে স্পষ্ট করেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেছিলেন, ‘সাকিবের ব্যাটিং অর্ডার চার-পাঁচেই থাকবে, এটা ফিক্সড।’ কিন্তু বিসিবির সরবরাহ করা লিংকে ছিল না তামিমের এই উত্তরটি। তাতে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।

অন্যদিকে বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছাড়াও আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরের দ্বন্দ্ব নিরসনে এখনই উদ্যোগী না হলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ২২ গজের পারফরম্যান্সে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com