মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

নিজের মাথা কেটে নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৮০ Time View

রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার মাথা কেটে নিন।’ বিরোধীদলের উসকানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের বিরুদ্ধে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর আন্দোলন করছে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের এক হাত নিয়েছেন।

সোমবার (৬ মার্চ) মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এ মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়াবে না। কারণ, এ ভাতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তহবিল রাজ্য সরকারের নেই। তবে বিজেপি, কংগ্রেস এবং বাম দলগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি তুলেছে।

মমতা বলেছেন, ‘তারা একের পর এক চাইছেন। তাদের আর কত দেব?’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের পক্ষে আর ডিএ দেয়া সম্ভব নয়। আমাদের কাছে অত টাকা নেই।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দিয়েছি। আপনারা যদি এতে খুশি না হন, তবে আপনারা আমার মাথা কেটে নিতে পারেন। আপনাদের আরও কত দরকার?

রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন, চলতি মার্চ থেকে সরকার শিক্ষক ও পেনশনারসহ তার কর্মচারীদের জন্য সরকার ৩ শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান করবে।

এর আগে, সরকার কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৩ শতাংশ ডিএ দিয়ে আসছিল। এখন থেকে নতুন করে আরও ৩ শতাংশ যুক্ত হবে মূল বেতনের সঙ্গে।  তবে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সেটি না মেনে আরও বাড়ানোর দাবি তুলেছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS