1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্মার্টফোন কিনলে মদ ফ্রি!

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২৩৮ Time View

স্মার্টফোন কিনলে দুই বোতল মদ ফ্রি! এমন বিজ্ঞাপন দেখে দোকানে ভিড় জমানো শুরু করেন সাধারণ ক্রেতারা। তবে দোকানে এতই বেশি মানুষ আসা শুরু করেন যে, এতে হট্টগোল বেধে যায়। আর এমন উদ্ভুত বিজ্ঞাপন দিয়ে হট্টগোল তৈরি হওয়ায় স্মার্টফোনের দোকানদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোকানদারকে আটক করা ছাড়াও ওই দোকানটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

উত্তর প্রদেশের কোতোয়ালী পুলিশ স্টেশনের কর্মকর্তা অজয় কুমার শেঠ জানিয়েছেন, এ বিজ্ঞাপন দিয়েছিলেন রাজেস মওরা নামের এক ব্যক্তি। তিনি চৌরি রোডে একটি স্মার্টফোনের দোকান চালান। তিনি ঘোষণা দেন, ৩-৭ মার্চের মধ্যে যারা তার দোকান থেকে একটি স্মার্টফোন কিনবেন তাদের দুই বোতল মদ ফ্রি দেওয়া হবে।

এমন লোভনীয় প্রস্তাব দেখে সাধারণ মানুষের ভিড় বেড়ে গেলে পুলিশ এসপি অনীল কুমার নির্দেশ দেন, ওই দোকানদারের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এরপর সোমবার সেখানে জড়ো হওয়া ক্রেতাদের পুলিশ সরিয়ে দেয়। আর দোকানদার রাজেস মওরাকে আটক করা হয়। স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি ১৫১ ধারায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সঙ্গে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com