1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ২০৭ Time View

১০ দফা দাবিতে ১১ মার্চ মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে একথা জানান তিনি।

এদিন ১০ দফা দাবি আদায়ে ১৩টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে সারা দেশের মহানগর এলাকার প্রত্যেক থানাপর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।

উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা করে দলটি। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যাত্রাবাড়ী এলাকার পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ নানা দাবিতে নগরীর পল্লবীতে পদযাত্রা করে বিএনপি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে পদযাত্রা করেনে দলটির নেতাকর্মীরা। সকাল থেকেই প্ল্যাকার্ড, ব্যানার হাতে পল্লবীর ডি ব্লকে জড়ো হন নেতাকর্মীরা। পরে তারা পদযাত্রা কর্মসূচি পালন করেন।

এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মীসহ বেগম জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

এদিকে, নগরীর বংশাল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করে বিএনপি। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতৃত্ব দেন। 

এছাড়া, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে রাজধানীর প্রতিটি থানা এলাকায় পদযাত্রা করেছে বিএনপি। একই দাবিতে সারা দেশে একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com